কাজ করবো কাজের মূল্যায়ন ও করবো কিন্তু পরিশ্রমের কেনো মূল্যায়ন হয়না???
আজকে প্রজেক্ট এ ঢালাই চলছিলো তাই পর্যবেক্ষণ আছি, মাগরিব নামাজে পূর্ব মুহূর্তে একজন ভদ্র লোক আসলো, এসে কাজ দেখতেছে আমার পাশে এসে দাড়ালো তারপর নানা রকম কথা জিঙ্গাসা করলো,কিভাবে কাজ গুলো করে তারপর কোন টা করবে মূলত প্রজেক্ট এ পাইলিং এর কাজ চলছিলো তাই জিঙ্গাসা করলো কিভাবে খাঁচা ঢুকালো, তারপর বললো পাইপ গুলো কত ইঞ্চি মানে ট্রিমি পাইপ গুলো কত ইঞ্চি আমি বললাম ৮" ইঞ্চি আমাকে বললো আপনি কি এখানের ইঞ্জিনিয়ার আমি মাথায় সাড়া দিলাম। আবার বললো কতফুট ঢালাই হবে আমি বললাম ৮০' ফিট।আবার প্রশ্ন করলো কত তলা বিল্ডিং হবে, জায়গা কত কাঠা? আমি বললাম ১০ দশ তলা হবে এখানে ৬ কাঠা জায়গা আছে, আরো অনেক প্রশ্ন করলো, আমি যতটুকু পেরেছি বলেছি, সবশেষে বললো আপনার বেতন কত আমি চুপ করে রইলাম সে বলে উঠলো ৪৫k আমি মাথায় না বললাম, আবার বললো তাহলে ৫০k হবে আমি আবারো না করলাম সে আবারো বলতে লাগলো কত হবে ৬০k আমি এবার বললাম আক্কেল এতো বেশী না আমাদের প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের বেতন ৬০ হাজার খুবই কম আছে আর তাদের চাকরি বয়ষ কমপক্ষে ১৫-২০ বছর হবে, আর আমাদের কথা বললে আর কোন কথাই থাকেনা একজন ইঞ্জিনিয়ারের বেতন একজন লেবারের চেয়েও কম পড়ে এমন অনেক অনেক ছেলে আছে সারাদিন পরিশ্রম করে মাস শেষে যা দেয় তা কোন রকম ভাবে চলা যায়, ভদ্রলোক বলে উঠলো বলেন কি এটা কি কোন কথা!!! আমি দীর্ঘ দিন দেশের বাহিরে ছিলাম সেখানে তো শিক্ষার খুবই মূল্যায়ন করে এতো কম টাকা তো ইঞ্জিনিয়ার পাওয়া যায় না, আমি বললাম আক্কেল এটা বাংলাদেশ এখানে চুরি চেছরামী ছাড়া বাঁচাটা খুবই কষ্টের, আর চোর বাটপারেরাই ভালো থাকে। সে বলে উঠলো তাহলে ফ্যামিলি কিভাবে চলবে আমি বললাম এই কোন রকম ভাবে চলবে/ চালায়। সে কিছুক্ষণ আফসোস করে চলে গেলো।
এবার আসি মূল কথায় ভাইয়েরা আমাদের কেনো এরকম হবে আমরা কেনো নানান রকম ভাবে অবহেলিত হবো,পড়াশুনা করে কি তাহলে ভূল কিছু করেছি? এই সামান্য বেতনে চাকরি করে ছেলেটা না পারে নিজের পকেট ঠিক মতো চালাতে, না পারে পরিবারকে সন্তুষ্টি করতে এমন হলে কি হবে তার ভবিষ্যৎ। প্রাইভেট কোম্পানি গুলির কি ব্যবসা হয়না অবশ্যই হয়, ভালো ব্যবসা করে অন্যর মেধা আর পরিশ্রম দিয়ে তারা আজ ধনী মানুষের কাতারে। ফাইভ স্টার হোটেলে গিয়ে আরাম আয়েশ বিলাসিতা ভোগ করা কোন কিছু কি কম থাকে??? সারা মাস গাধার মতো খেটে পকেট থাকে মাস শেষে খালি একটা ন্যায্য বেতন নির্ধারণ করা যায়না? সবাই কি এক হয়ে কাজ করা যায় না? বড় ভাই যারা আছেন তারা অনেকেই কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেছেন তারা কিছু কিছু কোম্পানিতে নতুন ইঞ্জিনিয়ার নিয়োগ করলে বেতন নির্ধারণ করে থাকেন আপনাদের কাছে আকুল আবেদন রইলো আপনারা এমন একটা বেতন ধরেন যাতে সে তার পরিবার কে কিছু দিতে পারে তার পরিশ্রমের মূল্যায়ন হয়। তার শিক্ষার মূল্যায়ন হয়। অন্যদিকে যারা আছেন দয়া করে সকলে একটা প্লাটফর্মে চলে আসেন নিজেদের সম্মান, নিজেদের ত্যাগ এগুলো সঠিকভাবে কাজে লাগাই, সিনিয়র ভাই যারা আছেন তারা সবাই ছোটদের প্রতি হাত বাড়িয়ে দেই তাদের কে কাজে লাগানোর সহযোগীতা করি।
বিঃদ্রঃ যদি কোন ভূলত্রুটি হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন।।

Post a Comment
0 Comments
Thanks for your impotent comments.