Responsive Ad

বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত!


বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত!



→ ১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।
→ ১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে ১০ টি ইট লাগে।
→ ০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।

→  ছলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে।

→  ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।

→ ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।

→১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।

→১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।

→ ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট, খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।


বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক 
ইঞ্চি বা ১৫ মিমি . . সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪) অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি . বীম এবং কলাম সিলিং এর জন্য । ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।


→ ইটের মাপ:- প্রচলিত নিয়মে-


→ মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
→ মসলাসহ = (১০” x৫” x ৩”)


কনভার্ট এর জন্য:-

→ 10 mm =1 cm
→ 100 cm = 1 m
→ 1″ = 25.4 mm
→ 1″ = 2.54 cm
→  39.37″ = 1 m
→  12″ = 1′ Fit
→  3′ = 1 Yard (গজ)
→  1 Yard = 36″
→  72 Fit = 1 bandil.
→  1″ = 8 suta
→  1/2″ = 4 suta
→  1/4″= 2 suta
→  1/8″ = 1 suta

 বি.দ্র:- ১ সুত = ৩.২০ মিলি প্রায়।


৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

Post a Comment

0 Comments